1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎ চুনারুঘাটে ‘আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন খোয়াই নদীর ভাঙন থেকে সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন। হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার শফিকুল ইসলাম। সিলেটে হবিগঞ্জ-মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

রেল স্টেশন পুনঃচালু ও ট্রেন স্টপেজের দাবিতে পরামর্শ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

চুনারুঘাট  প্রতিনিধি:আখাউড়া-সিলেট রেল সেকশনের বাহুবল ও চুনারুঘাট উপজেলার মধ্যবর্তী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সাটিয়াজুরী রেল স্টেশন পুনঃচালু ও সেখানে ট্রেনের নিয়মিত স্টপেজ চালুর দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সাটিয়াজুরী রেল স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাব্বির হোসেন। সভায় প্রধান অতিথি ও বক্তারা এলাকার দীর্ঘদিনের জনদাবির বিষয়টি তুলে ধরে দ্রুত স্টেশনটি পুনরায় চালু এবং ট্রেন স্টপেজ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামসুল আলম, প্রভাষক আইয়ুব আলী, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরুজ মিয়া, বাহুবল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, আব্দুল আহাদ কাজল, ফারুক মিয়া মেম্বার, মনিরুজ্জামান ফারুক, মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, মোঃ শাহজাহান, সুলতান আহমদ, কবির মিয়া মেম্বার, মিজানুর রহমান গেদু, ফরহান সরকার, বিলাল মিয়া, মোঃ মোহিত মিয়া, এমরান খানসহ আরও অনেকে।
সভা পরিচালনা করেন মোঃ ওয়াহিদ মিয়া ও মোঃ আউয়াল মিয়া।
বক্তারা বলেন, সাটিয়াজুরী রেল স্টেশনটি পুনঃচালু হলে বাহুবল ও চুনারুঘাট উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ উপকৃত হবে। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
সভা শেষে এলাকাবাসী দ্রুত সাটিয়াজুরী রেল স্টেশন পুনঃচালু ও ট্রেন স্টপেজ বাস্তবায়নের জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট