1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত বনেই সিন্ডিকেটের রাজত্ব: সাতছড়িতে অবৈধ হোটেলের রমরমা ব্যবসা। রাজনীতিতে তারুণ্যের উজ্জ্বল প্রতিচ্ছবি সাবেক ছাত্রনেতা সৈয়দ আবু নাঈম হালিম চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি সাবেক মেম্বার মিজান র‍্যাবের হাতে আটক, এলাকাজুড়ে স্বস্তি আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ সর্দার: ব্যবসার সাফল্য থেকে মানবসেবার মহিমায় সমাজের এক কীর্তিমান সূর্যসন্তান দুঃসাহসিক অভিযানে চুনারুঘাটে আটক শীর্ষ মাদক সম্রাট ফিরোজ মিয়া, এলাকায় স্বস্তি। অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল চুনারুঘাটে। চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, মোবাইল কোর্টে ৩ হাজার টাকা জরিমানা অনন্য দৃষ্টান্ত: অসহায় তরুণীর বিয়ের পুরো দায়িত্ব সামলালো সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল।

চুনারুঘাটে চা শ্রমিক পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

১৮টি চা বাগানের ৭৫০ পরিবারের জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১৮টি চা বাগানে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে চা শ্রমিক পরিবারগুলোর মাঝে ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ মে) উপজেলার চানপুর চা বাগানে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম পর্যায়ে ৭৫০ জন শ্রমিক পরিবারের মধ্যে ২২৫ জন উপকারভোগীর হাতে ছাগল ও প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গালিব চৌধুরী। সভা পরিচালনা করেন শ্রমিক নেতা উজ্জ্বল দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান।
বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও বক্তব্য দেন—
চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, হবিগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক, যুবদলের সদস্য সচিব শফিক মিয়া, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, এবং সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান।
সভায় বক্তারা বলেন, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের প্রচেষ্টা ও তদারকির ফলে দীর্ঘদিন অবহেলিত চা শ্রমিক পরিবারগুলোর উন্নয়নে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। তারা জানান, অনুদান বিতরণ কার্যক্রম স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে।
বক্তারা আরও বলেন, চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চানপুর চা বাগানে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আবেদন প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। হাসপাতালটি বাস্তবায়িত হলে চুনারুঘাট ও মাধবপুর এলাকার হাজারো শ্রমিক পরিবার উন্নত চিকিৎসাসেবা পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপকারভোগী শ্রমিকরা জানান, এ ধরনের সহায়তা পেলে তারা ছোট পরিসরে খামার গড়ে তুলতে পারবেন এবং এতে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আসবে। পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে এই প্রকল্প।
অনুষ্ঠানে বিভিন্ন চা বাগানের শ্রমিক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট