1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাদক আইনে বাগবাড়ির আফজলের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড চুনারুঘাটে জমকালো আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চুনারুঘাটে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ নিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’আয়োজন উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রানীগাঁও ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত চুনারুঘাটে সার ও পেট্রোলিয়াম বিক্রিতে অনিয়ম, দুই ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ চুনারুঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে অনুদান বিতরণ।

নোমান মিয়া
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#

 

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সবাইকে একসাথে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”
এ সময় এমপি এস এম ফয়সাল চা বাগানবাসীদের উদ্দেশে বলেন,
“চা বাগানবাসী তোমরা আমাকে যে সম্মান দিয়েছ আমি তোমাদের কাছে চির কৃতজ্ঞ।”
অনুষ্ঠানে এমপি পুত্র সৈয়দ ইঞ্জিনিয়ার শাফকাত আহমেদ বলেন,
“তোমরা আমার পরিবার, তোমাদের জন্য আমার পরিবারের দরজা সবসময় খোলা।”
এসময় আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ। তিনি বলেন,
“আপনাদের কে আমার ভাই শাফকাত যে কথা দিয়েছে সে কথা আমরা রাখব। আপনাদের ভাগ্য উন্নয়নে যা করা দরকার আমরা পাশে থাকবো।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ার ইসলাম।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন,
“আপনাদের কল্যাণে এমপি মহোদয় সবসময় আন্তরিক। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সার্বিক উন্নয়নে সহযোগিতার জন্য তিনি আমাকে ইতোমধ্যেই নির্দেশনা দিয়েছেন।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপকারভোগীদের মাঝে বিভিন্ন উন্নয়ন সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয় উপকারভোগীরা জানান, এই অনুদান তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তারা আরও স্বাবলম্বী হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট