1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎ চুনারুঘাটে ‘আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন খোয়াই নদীর ভাঙন থেকে সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন। হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার শফিকুল ইসলাম। সিলেটে হবিগঞ্জ-মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

গিলানিছড়ায় অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের গিলানিছড়া এলাকায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি বালুভর্তি ইজিবাইক ও একটি ট্রাক্টর জব্দ করা হয়।
মঙ্গলবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার।
অভিযানকালে গিলানিছড়া এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের সময় একটি বালুভর্তি ইজিবাইক জব্দ করা হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি সিলিকা বালুভর্তি ট্রাক্টর আটক করা হয়। ট্রাক্টরে থাকা তিন ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হয়।
ভ্রাম্যমাণ আদালত অবৈধ সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আটক তিনজনের মধ্যে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, গিলানিছড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত ছিল। প্রশাসনের সাম্প্রতিক অভিযান অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িতদের জন্য কঠোর সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
স্থানীয় বাসিন্দারা অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষিজমির ক্ষতির বিষয়টি তুলে ধরে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের আশা, প্রশাসনের ধারাবাহিক তৎপরতায় এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট