1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, নৃশংস হত্যাকাণ্ডের দাবি পুলিশের চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাসহ ২ জন গ্রেফতার চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি রাসেল মিয়া গ্রেপ্তার চুনারুঘাটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মুক্তাদির চৌধুরী গ্রেফতার

মাদক নির্মূলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মীর সিরাজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

‘মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার’।

নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
চুনারুঘাটে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ।
সোমবার (৬ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টায় চুনারুঘাট প্রেসক্লাব মিলনায়তনে তাঁর উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে মাদক পরিস্থিতি, করণীয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় যুবদলের দুই নেতা অ্যাডভোকেট মোজাম্মেল হক ও সাবেক কমিশনার জালাল আহমেদও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অ্যাডভোকেট মীর সিরাজ বলেন, “মাদকের বিরুদ্ধে এই অসম লড়াই কোনো ব্যক্তি একা চালিয়ে যেতে পারবেন না। স্পষ্টবাদী ও সচেতন মানুষদের সমন্বয়ে সম্মিলিত সামাজিক উদ্যোগ গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, বর্তমানে চুনারুঘাটের সবচেয়ে বড় সামাজিক ব্যাধি হলো মাদক। এর ভয়াবহ প্রভাব নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাঁর মতে, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে মাদক নির্মূল সম্ভব নয়; বরং দীর্ঘমেয়াদি ও কৌশলগত সামাজিক আন্দোলনই হতে পারে কার্যকর সমাধান।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ বা গ্রেপ্তার করিয়ে দেওয়াই একমাত্র সমাধান নয়। এতে অনেক সময় সামাজিক বিদ্বেষ ও ব্যক্তিগত বিরোধ বাড়ে। কিছুদিন পর অনেকেই জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে। তাই এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে মাদক ব্যবসায়ীরা নিজেরাই এ পথ থেকে সরে আসতে বাধ্য হয়।

আক্ষেপ প্রকাশ করে অ্যাডভোকেট মীর সিরাজ বলেন, কয়েক বছর আগে আহমদাবাদ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া তরুণ রাব্বী হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর পরিবার আদৌ ন্যায়বিচার পেয়েছে কি না—সাংবাদিকদের বিষয়টি অনুসন্ধান করার আহ্বান জানান তিনি।
সভার শেষ পর্যায়ে তিনি বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সচেতন নাগরিকদের নিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনই সবচেয়ে বড় হাতিয়ার।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, সংসদ সদস্য এস. এম. ফয়সল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছেন এবং এ বিষয়ে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের সুযোগ নেই।
মতবিনিময় সভায় বক্তব্য দেন চ্যানেল এস-এর প্রতিনিধি নোমান মিয়া। তিনি বলেন, চুনারুঘাটে মাদক কারবারিদের একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারা মূলত রাতের আঁধারে মাদক ব্যবসা পরিচালনা করে। এদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গেলে অনেক সময় সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকি-ধমকির মুখে পড়তে হয়।
তিনি আরও বলেন, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, সাংবাদিক ও সচেতন জনগণ সম্মিলিতভাবে কাজ করলে মাদক কারবারিদের প্রতিহত করা সম্ভব এবং চুনারুঘাটকে মাদকমুক্ত করা যাবে।
মতবিনিময় সভায় চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট