1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ নিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’আয়োজন উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রানীগাঁও ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত চুনারুঘাটে সার ও পেট্রোলিয়াম বিক্রিতে অনিয়ম, দুই ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ চুনারুঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ

চুনারুঘাটে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ নিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে চুনারুঘাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার  গালিব চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)  জয়কুমার হাজরা এবং উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর আবদুছ ছামাদ।
সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী  মোঃ সজিব ।
মতবিনিময় সভায় বিদ্যালয়গুলোতে স্বাস্থ্যসম্মত ও ব্যবহারবান্ধব ওয়াশ ব্লক নির্মাণ, শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি অনুসরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিশুদের সুস্থতা ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে নিরাপদ পানি, পরিচ্ছন্ন টয়লেট ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি বিদ্যালয়ে আধুনিক ও স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণের পাশাপাশি এর যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট