1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চুনারুঘাটে ৭৪টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

চুনারুঘাটে যানজট নিরসনে মোবাইল কোর্ট, ২৪ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে
  1. চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার বাল্লা রোডে যত্রতত্র গাড়ি পার্কিং, সড়কে যাত্রী উঠানামা এবং রাস্তার জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
    সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী চারটি অটোরিকশাকে অর্থদণ্ড দেওয়া হয়।
    অভিযানে যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী উঠানামা করানোর দায়ে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশার প্রত্যেকটিকে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
    এছাড়া রাস্তার সংলগ্ন স্থানে অবৈধভাবে ঢালাই দিয়ে অস্থায়ী স্থাপনা নির্মাণ এবং পৌরসভার ড্রেন দখল করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
    মোবাইল কোর্টের অভিযানে সবমিলিয়ে ৬টি ঘটনায় মোট ১৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
    পৌরসভার অভ্যন্তরে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট