1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

চুনারুঘাটে সাটিয়াজুরী ইউনিয়নে রাস্তা দখলের চেষ্টা , শিশুসহ আহত ৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের খাইচনাজুরী গ্রামে জোরপূর্বক রাস্তা দখল চেষ্টাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খাইচনাজুরী গ্রামের প্রভাবশালী হামিদ মিয়া (২৫), তার ভাই আহাদ (২৭), আফরুজ মিয়া (২৫), ইদ্রিস আলী খয়ার মিয়া এবং আবু মিয়া (২৬) দীর্ঘদিন ধরে স্থানীয় বাচ্চু মিয়ার (৫০) বাড়ির সামনের রাস্তা দখলের চেষ্টা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় তারা দলবল নিয়ে বাচ্চু মিয়ার জমির গাছ কাটতে শুরু করেন।
বাচ্চু মিয়া ও তার পরিবারের লোকজন বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের উপর অতর্কিত আক্রমণ চালায়। হামলায় বাচ্চু মিয়ার ছেলে আব্দুল মিয়া এবং ৬ বছর বয়সী নাতি নাফিজ মিয়া ও স্ত্রী জৈবুন নেছা (৩৫) গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নাফিজ মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বাচ্চু মিয়া জানান, হামিদ ও তার লোকজন দীর্ঘদিন ধরে রাস্তা দখলের হুমকি দিয়ে আসছিল। শনিবার সন্ধ্যায় তারা দলবল নিয়ে এসে তার জমির গাছ কাটতে শুরু করে এবং বাধা দিলে তাদের উপর হামলা চালায়। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় হামিদা আক্তর বাদী হয়ে হবিগঞ্জ আদালতে বিবাদীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত হামিদ ও তার লোকজন এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট