1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

চুনারুঘাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণকালের বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের অন্যতম বৃহৎ সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল চারটায় চুনারুঘাট উপজেলা যুবদলের আয়োজনে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের গোলচত্বরে এক বিশাল সমাবেশে পরিণত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হোসেন চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর সেতু মিয়া,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মিয়া প্রমুখ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার এবং অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। যারা অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করছে, তাদের জবাবদিহিতার মুখোমুখি করা সময়ের দাবি।” তিনি আরও বলেন, “একসময় মানিক সরকার বলেছিলেন— যুবদলের কোনো নেতা নেই। আজকে তিনি কোথায়? এই বিশাল সমাবেশই প্রমাণ করে, বিএনপি ও যুবদল জনগণের হৃদয়ে বেঁচে আছে।”

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবদল আজ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী মিছিলসহকারে সমাবেশস্থলে এসে যোগ দেন। পুরো শহর জুড়ে ছিল ঢোল, স্লোগান ও ব্যানার-ফেস্টুনে উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা দলীয় মনোনয়ন যাকে দেওয়া হবে, তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

চুনারুঘাটে এবারের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও সমাবেশকে স্থানীয়রা বর্ণনা করছেন “স্মরণকালের অন্যতম বৃহত্তম রাজনৈতিক সমাবেশ” হিসেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট