1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

চুনারুঘাটে রবিবার ভোরে যৌথ অভিযান: অবৈধ কৃষি ঔষধ প্রস্তুতকারক কারখানায় মোবাইল কোর্ট, ৩ জনের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি ॥চুনারুঘাট উপজেলার শানখলা বাজার ও উত্তর গড়ামি গ্রামে ভোরে পরিচালিত বিশেষ অভিযানে অবৈধভাবে কৃষিজাত ঔষধ ও কীটনাশক প্রস্তুতের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ ও কৃষি বিভাগের যৌথ সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সম্পূর্ণ অবৈধভাবে কৃষি–ঔষধ উৎপাদন ও মজুতের প্রমাণ পাওয়ায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—

মো. আলমগীর (৩২), পিতা সমুজ আলী: তাকে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা করা হয়।

মো. সাইফুল ইসলাম (২৮), পিতা মো. ফরিদ মিয়া: তাকে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা করা হয়।

মো. জামাল মিয়া (৪৮), পিতা আ. ছামাদ: তাকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানাব, কৃষকের স্বার্থ রক্ষা এবং বাজারে ভেজাল ও ক্ষতিকর কীটনাশক রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে কৃষিজাত ঔষধ প্রস্তুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট