1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ

আন্দিউড়ায় বিএনপির বিশাল জনসভা—ফয়সলের সমর্থনে নেতাকর্মীদের ঢল, দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে গণসমর্থন জোরদার করতে আন্দিউড়া ইউনিয়নের চকবাজারে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসভা।

শুক্রবার বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
সাবেক জেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল।
তিনি বক্তব্যে বলেন, “৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন—
সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান,
যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল,
পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন,
সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি,
সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক,
বিএনপি নেতা মোস্তাকিম চৌধুরী,
উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, যুবদলের যুগ্ম আহ্বায়ক ছাদেক মিয়া,
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির,
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মিজান মিয়াসহ আরও অনেকে।

নেতারা বলেন, চুনারুঘাট–মাধবপুরবাসী পরিবর্তনের পক্ষে ইতোমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে। এ জনসভা তার স্পষ্ট প্রমাণ।

সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট