1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চুনারুঘাটে ৭৪টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

চুনারুঘাটে বিএনপি প্রার্থী এস এম ফয়সলের যুবদলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৫৬ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস. এম. ফয়সল সাহেবের নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে চুনারুঘাট উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলায় ধানের শীষের নির্বাচনী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবদলের আহবায়ক এড মোজাম্মেল হক চৌধুরী সভাপতিত্বে ও সদস্য সচিব জালাল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব শফিকুর রহমান সেতু, হবিগঞ্জ ৪ আসনের কেন্দ্রীয় যুবদলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, ১ম যুগ্ন আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী

আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার ১ম যুগ্ন আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম , যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম সুজন, ফারুক আহমেদ, এডভোকেট আশিক সহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দরা।

প্রস্তুতি সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের বার্তা পৌঁছে দেওয়া, কেন্দ্রভিত্তিক সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং দলীয় ঐক্য সুসংহত করার ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ বলেন, চুনারুঘাট ও মাধবপুরের জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যের প্রতিফলন নির্বাচনের মাঠে দেখা যাবে।
সভায় বক্তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রার্থী এস এম ফয়সল সাহেবের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। এ সময় প্রধান অতিথির নেতৃত্বে পৌরসহরে একটি পচার মিছিল অনুষ্ঠিত হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট