1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টিতে মাধবপুরে জলাবদ্ধতা দ্রুত ব্যবস্থা নিয়ে জনভোগান্তি কমালেন এমপি সৈয়দ ফয়সল। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কর্মসূচির আওতায় “কুলিয়াছড়া খাল পুনঃখনন” প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি ফয়সল। বিএনপির সংরক্ষিত নারী আসনে শাম্মী আক্তারের মনোনয়নে কামাল হোসেনের অভিনন্দন চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান খুলনায় দায়িত্ব পালনকালে রেলওয়ে পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন। আমি নেতা নই, আপনাদের সেবক হতে চাই”— এমপি এস এম ফয়সল। বাহুবলে যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ২ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সম্পন্ন

শ্রীমঙ্গলে সামাজিক সচেতনতা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি:সামাজিক সচেতনতা বৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা উন্নয়নে যুব সমাজের সক্রিয় ভূমিকা নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরহাত নূর।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার অসিম কুমার কর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার শোয়েব হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারী কর্মকর্তা জহিরুল ইসলাম ও আব্দুল মালেক।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এদের মধ্যে ছিলেন ম্যাক বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক এস এ হামিদ, সুপ্রভাত উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহন চন্দ্র দেব, এমসিডা সভাপতি মো. মিজানুর রহমান আলম, সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার পরিচালক পরিতোষ দেব, জনবন্ধু যুব সমাজ কল্যাণের প্রতিনিধি দেওয়ান মাসুকুর রহমান, আরডিএস-এর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং নারী উদ্যোক্তা সাহেলা বেগম।
আলোচনা সভায় বক্তারা সমাজে শান্তি প্রতিষ্ঠা, অপরাধ প্রতিরোধ, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে যুবকদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত বক্তারা গণভোট ও সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট