1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, নৃশংস হত্যাকাণ্ডের দাবি পুলিশের চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাসহ ২ জন গ্রেফতার চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি রাসেল মিয়া গ্রেপ্তার চুনারুঘাটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মুক্তাদির চৌধুরী গ্রেফতার

মৌলভীবাজারে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণজোয়ার : এম নাসের রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৮১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, মৌলভীবাজারে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণজোয়ার চলছে। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার ও বাজার টার্নিং এলাকায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এম নাসের রহমান বলেন, এবারের নির্বাচন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন। বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার সেই অধিকার ভোটকেন্দ্রে গিয়ে প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে হবে। এই ভোটের মাধ্যমেই আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত চপেটাঘাত হবে।
তিনি আরও বলেন, অতীতে এ জেলার যত উন্নয়ন হয়েছে, তার বেশিরভাগই বিএনপি সরকারের আমলে হয়েছে। অন্য কোনো সরকার এত বৃহৎ পরিসরে উন্নয়ন করতে পারেনি। কক্সবাজার ও মৌলভীবাজারকে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করা হলেও পতিত স্বৈরাচার সরকার কক্সবাজারে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে ব্যাপক উন্নয়ন করেছে। সেখানে বিমানবন্দর, সড়ক ও রেলপথসহ সব খাতে উন্নয়ন হয়েছে। অথচ মৌলভীবাজারে এর ছিটেফোঁটা উন্নয়নও হয়নি।
নাসের রহমান বলেন, মৌলভীবাজারে উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ এটি সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের জেলা। জেলার দুইটি থানা ও পৌরসভার গ্রামীণ অবকাঠামোর রাস্তাঘাট গত ১৭ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। নির্বাচিত হলে এসব সড়ক সংস্কার ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি পর্যটন জেলা হিসেবে শমসেরনগর বিমানবন্দর চালু এবং শ্রীমঙ্গল থেকে ঢাকাগামী স্পেশাল ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে।
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, জেলা বিএনপি নেতা আয়াছ আহমদ, মাহমুদুর রহমান, সেলিম সালাউদ্দিন, বদরুল আলম, এম ইদ্রিস আলী, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট