1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চুনারুঘাটে ধানের শীষের পক্ষে ধারাবাহিক উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬২ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি চুনারুঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব এস. এম. ফয়সলের পক্ষে ধারাবাহিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪ ঘটিকায় চুনারুঘাট পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের আমকান্দি এলাকায় যুবদল নেতা মোঃ জাকির মিয়ার বাড়িতে প্রথম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিনে সন্ধ্যা ৭ ঘটিকায় পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের গোগাউড়া এলাকায় মোঃ দুলাল মিয়ার বাড়িতে এবং রাত ৮ ঘটিকায় নয়ানি এলাকায় মোঃ জলিল মিয়ার বাড়িতে আরও দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র জনাব নাজিম উদ্দিন শামসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা হাফিজ জামান বাদল, আব্দুল জলিল, পৌর মহিলা দলের আহ্বায়ক নুরুননেছা সেলিনা, উপজেলা মহিলা দলের নেত্রী রোকসানা, পৌর মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক নাসরিন জাহান রুনাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। তাঁরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকগুলোতে স্থানীয় বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত থেকে আগ্রহের সঙ্গে বক্তব্য শোনেন এবং প্রার্থীর প্রতি সমর্থন জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট