
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
চুনারুঘাট পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণে পৌরকর পুনঃনির্ধারণের বিভিন্ন দিক, কর ব্যবস্থাপনা ও পৌরসভার রাজস্ব কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার মান্যবর প্রশাসক গালিব চৌধুরী।
এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের মাধ্যমে পৌরকর পুনঃনির্ধারণ কার্যক্রমে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি এবং পৌরসভার রাজস্ব ব্যবস্থাপনা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়।
প্রশিক্ষণটি পৌরসভার সুশাসন ও রাজস্ব ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।