1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

  চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের

...বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চুনারুঘাটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: “জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার

...বিস্তারিত পড়ুন

ওমরাহ পালনরত অবস্থায় এলাকাবাসী ও নেতা কর্মীদের  খোঁজখবর নিলেন যুবদল নেতা সৈয়দ আবু নাঈম হালিম।

  চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে অবস্থান করেও নিজ এলাকার মানুষের খোঁজখবর নিয়েছেন চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও একাধিকবার কারানির্যাতিত ত্যাগী নেতা সৈয়দ আবু নাঈম

...বিস্তারিত পড়ুন

চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলাম

চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলাম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. সাইফুল ইসলাম। সোমবার (৩ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে চুনারুঘাট থানার দায়িত্বভার

...বিস্তারিত পড়ুন

নারীবাজি ও দালালিই মূল কাজ, আ’লীগ নেতা বেটি ফারুক এখন মানবাধিকার কর্মী!

  মানবাধিকারকর্মী ও সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে হবিগঞ্জের চুনারুঘাটে অসহায় নারীদের যৌন হয়রানি, পুলিশ প্রশাসনের নাম ভাঙিয়ে মামলা বাণিজ্য এবং সাধারণ মানুষকে জিম্মি করার গুরুতর অভিযোগ উঠেছে আওয়ামী সাংস্কৃতিক ফোরামের

...বিস্তারিত পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মধ্যবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ক্রেতাদের ওজনে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার

...বিস্তারিত পড়ুন

চুনারুঘাটে বন্যাকবলিত কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির শুভ উদ্বোধন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার

...বিস্তারিত পড়ুন

চুনারুঘাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি)

...বিস্তারিত পড়ুন

চুনারুঘাটে যৌথ অভিযানে ১১টি ডাকাতির গরু উদ্ধার, দুই নারী আটক; প্রধান অভিযুক্ত রিংকু রায় পলাতক।

চুনারুঘাটে যৌথ অভিযানে ১১টি ডাকাতির গরু উদ্ধার, দুই নারী আটক; প্রধান অভিযুক্ত রিংকু রায় পলাতক। ‎চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নে পুলিশের যৌথ অভিযানে একটি গরুর খামার থেকে

...বিস্তারিত পড়ুন

কক্সবাজারে বনকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ জন আহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে বনভূমি দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন বনকর্মী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

...বিস্তারিত পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট